বুধবার, ১৩ মে ২০২৬

খাগড়াছড়িতে সেনাবাহিনীর মতবিনিময় সভা ও মেডিকেল ক্যাম্পেন

পাহাড়ে কোন সন্ত্রাসীদের ঠাঁই হবেনা: ব্রিগেডিয়ার জেনারেল মো: হাসান মাহমুদ

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: হাসান মাহমুদ বলেছেন, পাহাড়ে কোন সন্ত্রাসীদের ঠাঁই হবেনা বলে হুশিয়ারী নিয়ে বলেন,পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সম্প্রীতির অটুট বন্ধনে কাজ করে যাচ্ছে। একই সাথে স্থানীয় বসবাসরত সকল জনগোষ্ঠীর শিক্ষা,স্বাস্থ্য থেকে শুরু করে নিরাপত্তায় বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন পানছড়ি সাবজোনের তারাবন ছড়ায় স্থানীয়দের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে তিনি আরো বলেন, পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজ নির্মুল হবে অচিরেই। সন্ত্রাসীদের চাঁদাবাজি ও অস্ত্রের ঝনঝনানি থাকবে না। শান্ত পাহাড়ে অস্থিতিশীল করার স্বপ্ন তাদের আর বাস্তবায়ন হতে দেয়া হবেনা। অচিরেই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম আমাদের সবার। তাই শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল সন্ত্রাসীদের পাহাড় থেকে উৎখাত করা হবে বলে তিনি জানান। পার্বত্য চট্টগ্রামে বসবাসদের নিরাপদে রাখতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে জানান রিজিয়ন কমান্ডার।

খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম,কর্নেল মোঃ আতিকুর রহমান, এসপিপি, পিএসসি,লোগাং ৩ বিজিবির অধিনায়ক লে:কর্ণেল রবিউল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জি–টু–আই) কাজী মোস্তফা আরেফিন,পানছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাত প্রমূখ।

এছাড়া পানছড়ি লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, চেঙ্গি ইউপি চেয়ারম্যান আনন্দ জয় জাকমা,লোগাং ইউপি সদস্য মো: শাহেব আলী,স্থানীয় হেডম্যান কার্বারীসহ অনেকে অংশ নেন।

পরে সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, স্থানীয়দের শীতের কম্বল এবং ৩ শতাধিক স্থানীয়দের বিনামুল্যে মেডিকেল স্বাস্থ্য প্রদান করা হয় এতে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

আরও পড়ুন

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান। চতুর্থ ইনিংসে কঠিন সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তারা। নাহিদ রানার গতি ঝড়ে ১৬৩ রানে...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...