বুধবার, ১৩ মে ২০২৬

মেয়র কাপ ফুটবলে ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

দুটি লাল কার্ড, মাঠে এবং মাঠের বাইরে মারামারি, অত:পর টাইব্রেকারের জিতে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে ব্রাদার্স ইউনিয়ন।

ঘটনাবহুল ম্যাচটির ৯০ মিনিট পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু অতিরিক্ত সময়ে গিয়ে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দুই ফুটবলারকে রেফারী লাল কার্ড দেখালে শুরু হয় গন্ডগোলের । শেষ পর্যন্ত কয়েক মিনিট খেলা বন্ধ থাকলেও গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচটি। ফলে টাইব্রেকারে গড়ায় খেলা। সেখানেও নাটকীয়তা। প্রথম পাঁচ শটে দুটি করে গোল করে দু দল। ষষ্ট শটে ব্রাদার্স ইউনিয়নের মোবারক গোল করলে শিরোপা জয়ের আনন্দে মাতে ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড় কর্মকর্তারা। এর আগে মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারীতে। সেখানে দু দলের সমর্থকরা জড়ায় সংঘর্ষে।

তবে সবকিছুর যবনিকা ঘটে ব্রাদার্স ইউনিয়নের শিরোপা জয়ের মধ্য দিয়ে। দারুন প্রতিদ্বন্দ্বীতাপূর্ন ফাইনালের শুরু থেকেই ছিল উত্তেজনায় ভরা। যদিও দু দল খেলেছে আক্রমন আর পাল্টা আক্রমণ করে। তবে গোলের সৃযোগ তেমন সৃষ্টি করতে পারেনি দু দলের কেউই। তবে সুযোগ যে গুলো পেয়েছিল সেগুলো ছিল বেশ পরিচ্ছন্ন। কিন্তু সে গুলোকে কাজে লাগাতে পারেনি কোন দলই।

খেলার ৯ মিনিটে এগিয়ে যেতে পারতো ব্রাদার্স ইউনিয়ন। ফ্রিকিক থেকে পাওয়া বলে সায়মন হেডও নিয়েছিলেন ঠিকমত। কিন্তু তা ফিরে আসে সাইড বারে লেগে। প্রথমার্ধে দু দলের কেউই তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি। ফলে গোলশূন্যভাবে বিরতিতে যায় দু দল। দ্বিতীয়ার্ধে আরো আক্রমনাত্মক দু দল।

এই অর্ধের ২৬ মিনিটে এগিয়ে যেতে পারতো মোহামেডান। মাঝমাঠ থেকে প্রায় একাই বল নিয়ে ব্রাদার্সের ডিবক্সে ঢুকে পড়েছিলেণ সাকিব। সামনে কেবল অসহায় গোল রক্ষক। কিন্তু তার গায়ে মেরে সুযোগটা নষ্ট করেন সাকিব। ৩৩ মিনিটে সুযোগ এসেছিল ব্রাদার্সের সামনে এগিয়ে যাওয়ার। ডানপ্রান্ত থেকে সায়মনের ক্রাসে দারুন হেড নিয়েছিলেন জোনায়ে। কিন্তু তার সে হেড পায়নি জালের ঠিকানা। ৮ মিনিটের ইনজুরি সময়ের খেলাও প্রায় শেষ হতে বসেছিল। ঠিক তখনই মাঠের ডান প্রান্তে প্রতিপক্ষ লের এক খোলায়াড়কে আঘাত করেন ব্রাদার্সের রাব্বি।

রেপারীর চোখ এড়ায়নি তা। সরাসরি লাল কার্ড দেখান রেফারী রাব্বিকে। সাথে সাথে ব্রদার্সের অধিনায়ক আলাউদ্দিন রেফারীকে আঘাত করতে গেলে তাকেও লাল কার্ড দেখার রেফারী। ব্রাদার্সের খেলোয়াড় কর্মকর্তারা জড়িয়ে পড়ে রেফারীর সাথে বাক বিতন্ডায়। খেলা বন্ধ থাকে কয়েক মিনিট। দ্রুত সংঘর্ষ ছড়িয়ে পড়ে গ্যালারীতে। দু দলের সমর্থখরা জড়ায় সংঘর্ষে। তবে তা বেশিদুর গড়ায়নি। এরই মধ্যে রেফারী খেলার শেষ বাঁশি বাজিয়ে দিলে শিরোপা নির্ধারনের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সে টাইব্রেকারেও ছিল উত্তেজনা।

প্রথম পাঁচ শটে দুটি করে গোল করে দু দল। মোহামেডানের নেওয়া প্রথম শটে গোল করেন আশিক। কিন্তু ব্রাদার্সের পক্ষে নাছিরের নেওয়া শট ঠেকিয়ে দেন মোহামেডান গোল রক্ষক।

মোহামেডানের হয়ে তৌহিদের নেওয়া দ্বিতীয় শট রুখে দেন ব্রাদার্সের গোল রক্ষক। একইভাবে ব্রাদার্সের সায়মনের শট রুখে দেন মোহামেডান গোল রক্ষক হাসান। মোহামেডানের নকীর নেওয়া শট রুখে দেন ব্রাদার্স গোল রক্ষক। তবে ব্রাদার্সের পক্ষে তৃতীয় শটে গোল করেন শাহীন। চতুর্ত শটে মোহামেডানের পক্ষে গোল করেন খোরশে।

অপরদিকে ব্রাদার্সের জোনায়েরে নেওয়া চতুর্থ শটটি রুখে দেন মোহামেডান গোল রক্ষক। চতুর্থ শট শেষে মোহামেডান ২-১ ব্যবধানে এগয়ে। পঞ্চম শটে সাহে গোল করতে পারলেই চ্যাম্পিয়ণ মোহামেডান। কিন্তু অভিজ্ঞ সাহেদ শটটি মারলেন ক্রসবারের অনেক উপর দিয়ে। ম্যাচে ফেরার সুযোগ ব্রাদর্সের সামনে।

সে সুযোগটাকে কাজে লাগালেন মোবারক গোল করে। পাঁচ শট শেষে ২-২ সমতা। মোহামেডানের পক্ষে ষষ্ট শট নিয়ে আসেন আকতার। কিন্তু অধিনায়ক বল তুলে দিলেন ব্রাদার্সের গোল রক্ষকের হাতে। এবার ব্রাদার্সেল সামনে সুযোগ। গোল করতে পারলেই শিরোপা জয়ের আনন্দ। রাকিব আর ভুল করলেননা। গোল করে মেতে উঠলেন শিরোপা জয়ের আনন্দে। যবনিকা ঘটল ঘটনাবহুল ফাইনাল ম্যাচের।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিরতন করেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় বিষয়ক উপদেষ্টা ফারুখ ই আজম বীর প্রতিক। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী এবং সাধারন সম্পাদক সৈয় শাহাবুদ্দিন শামীম সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

আরও পড়ুন

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান। চতুর্থ ইনিংসে কঠিন সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তারা। নাহিদ রানার গতি ঝড়ে ১৬৩ রানে...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক...