বুধবার, ১৩ মে ২০২৬

নাইক্ষ্যংছড়ির দুর্গম সীমান্তে পাহাড়ি জনসাধারণের পাশে ১১ বিজিবি

দুর্গম পাহাড়ি সীমান্ত অঞ্চলে বসবাসরত ম্যান্ডেলপাড়া ও পংক্রেটপাড়ার জনসাধারণের পাশে দাঁড়িয়েছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমনসহ মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বুধবার (২৭ নভেম্বর) মিলেনপাড়া বিওপি এলাকার ম্যান্ডেলপাড়ার পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে একটি জুমের ধান ভাঙানোর মেশিন প্রদান করে বিজিবি।

এ ছাড়া একই দিন পংক্রেটপাড়া ও ম্যান্ডেলপাড়ার মুরং সম্প্রদায়ের ৫০ জন অসহায় ও দুঃস্থ পাহাড়ি বাসিন্দাকে বিজিবির পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়। পাহাড়ি জনপদের দূর্গমতার কথা বিবেচনায় নিয়ে এ সহায়তাকে স্থানীয়রা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন “বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয়, সীমান্ত এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব। দুর্গম পাহাড়ে বসবাসকারী ম্যান্ডেলপাড়া ও পংক্রেটপাড়ার জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে জুমের ধান প্রক্রিয়াজাতকরণে ভোগান্তি পোহাচ্ছে। ধান ভাঙানোর মেশিন দেওয়ায় তাদের কষ্ট অনেকটাই লাঘব হবে। পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে আমরা নিয়মিত চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান অব্যাহত রাখব।”

স্থানীয় মুরং সম্প্রদায়ের বাসিন্দারা বিজিবির এ কার্যক্রমকে “মানবিক ও যুগোপযোগী” উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন।

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় ১১ বিজিবির এ উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা অর্জন করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

আরও পড়ুন

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান। চতুর্থ ইনিংসে কঠিন সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তারা। নাহিদ রানার গতি ঝড়ে ১৬৩ রানে...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...