মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ব্রাদার্স ইউনিয়ন

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব।

আজ বুধবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ৩-১ গোলে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।

ফাইনালে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। যারা প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে। অক্রমণ এবং পাল্টা আক্রমনের মধ্য নিয়ে শুরু হওয়া ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যায় এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব।

খেলার ২২ মিনিটে দারুন এক গোল করে দলকে এগিয়ে দেন রোমান। কিন্তু সে গোলের আন› দুই মিনিটের বেশি স্থায়ী হয়নি তাদের। ২৪ মিনিটে রাব্বি গোল করে সমতা ফেরায়। ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দু দল।

বিরতি থেকে ফিরে দু দলই চেষ্টা করে এগিয়ে যাওয়ার। আর সে কাজটা বেশ ভালই করে ব্রাদার্সের কাউসার আলি রাব্বি। খেলার ৬৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সায়মন। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে এস এ ফ্যামিলি। কিন্তু সেটা তারা আর করতে পারেনি। উল্টো খেলার একেবারে শেষ মুহুর্তে রাব্বি গোল করে সেমিফাইনাল থেকে এস এ ফ্যাইমলিকে বিদায় করে দেন ।

ব্রাদার্স ইউনিয়ন এর পক্ষে ০২টি গোল করেন মোঃ কাউছার আলী রাব্বি (জার্সি-০৭) এবং ০১টি গোল করেন দলের পক্ষে দুই গোল করে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন ব্রাদার্স ইউনিয়ন এর মোঃ কাউছার আলী রাব্বি । তার হাতে পুরস্কার দেন ওপিএ এর সভাপতি ও সিজেকেএস কাউন্সিলর মোঃ ইয়াকুব। আগামী শনিবার দুপুর ২.৩০ টায় টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন পরস্পরের মোকাবেলা করবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...