মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম থেকে লেবাননে শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ৮৫ সদস্য

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ জন সদস্যের একটি দল আজ বুধবার (২৬ নভেম্বর) বিশেষ ফ্লাইটে চট্টগ্রামস্থ শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছে।

নৌসদস্যগণ বাংলাদেশ কন্টিনজেন্ট (ব্যানকন-১৬) এর অধীনে লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এ যোগদান করবেন। বিদায়ের প্রাক্কালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এর পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম লেবাননগামী নৌসদস্যদের বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ইতিপূর্বে গত ১৯ নভেম্বর ক্যাপ্টেন ফাহিদ আবদুল্লাহ্ এর নেতৃত্বে প্রথম গ্রুপের ২৫ জন নৌসদস্যদের আরেকটি দল বাণিজ্যিক বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর ২০২৫ তারিখে ব্যানকন-১৫ (ইউনিফিল) এর ১১০ জন নৌসদস্য বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

ইতিপূর্বে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা লেবাননগামী নৌসদস্যদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনী তথা দেশের ভাবমূর্তি সমুন্নত রাখে ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে জাতিসংঘ মিশনে লেবাননগামী সকল নৌসদস্যের নির্দেশ প্রদান করেন।

বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ২০১০ সাল হতে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে।

বর্তমানে নিয়োজিত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সংগ্রাম’ লেবাননের ভূ-খন্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদের অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সাথে কাজ করে চলেছে। পাশাপাশি উক্ত জাহাজ লেবানীজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের উপর নজরদারি, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবাননের সামরিক সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানসহ লেবাননে বসবাসরত বাংলাদেশিদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে।

লেবাননে মোতায়েনের পর থেকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গত ১৫ বছর ধরে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে চলেছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের এই গর্বিত অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে উজ্জ্বল করেছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী...

মহালছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

মহালছড়ি ‘ক্রীড়া হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ’—এই প্রতিপাদ্যকে সামনে...

তরুণরাই দেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাতে সক্ষম হবে: জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, তরুণরাই...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে সভাপতি হিসেবে আলমগীর নূরকে চায় সাধারণ ব্যবসায়ীরা

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার...

৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেক সভায় অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩...

আকবরশাহে চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহে চোরাই মালামালসহ মোঃ ইসমাইল (২১) নামে...

আরও পড়ুন

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা গত ৪ এপ্রিল নগরের কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহার মিলনায়তনে অনুষ্ঠিত...

মহালছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

মহালছড়ি ‘ক্রীড়া হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।সোমবার (৬ এপ্রিল) সকালে...

তরুণরাই দেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাতে সক্ষম হবে: জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, তরুণরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। তরুণদের যখন একসাথে খেলার মাঠে দেখি, তখন আমরা উজ্জীবিত হই।সোমবার (৬ এপ্রিল)...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে সভাপতি হিসেবে আলমগীর নূরকে চায় সাধারণ ব্যবসায়ীরা

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার বর্তমান পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সাধারণ ঔষধ ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে একটি...