বুধবার, ১৩ মে ২০২৬

রাঙামাটির বেতবুনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া চেয়ারম্যানঘাটা এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাসান মিয়া (২২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার এক যাত্রী।

বুধবার (২৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান ভোলা জেলায় লালমোহন উপজেলা এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক ছিলেন।

আহত যাত্রীর নাম গিয়াস উদ্দিন। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঔষধবাহী একটি কাভার্ডভ্যান বেতবুনিয়া চেয়ারম্যানঘাটায় এলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক হাসান ও যাত্রী গিয়াস গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাউজান হাসপাতালে ভর্তি করলে হাসানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত গিয়াস বর্তমানে রাউজান জে কে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি রয়েছেন।

দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি পুলিশ জব্দ করেছে। তবে কাভার্ডভ্যানের চালক চট্টগ্রামের বোয়ালখালীর বাসিন্দা শিব বড়ুয়া দুর্ঘটনার পর পালিয়ে গেছেন।

কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

আরও পড়ুন

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান। চতুর্থ ইনিংসে কঠিন সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তারা। নাহিদ রানার গতি ঝড়ে ১৬৩ রানে...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...