রবিবার, ৯ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে রেললাইনে আটকে পড়া পিকআপ ভ্যানকে ট্রেনের ধাক্কা

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি অবৈধ রেলক্রসিংয়ে ইঞ্জিন বন্ধ হয়ে রেললাইনে আটকে পড়া পিকআপভ্যানকে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে পূর্বাঞ্চল রেলওয়ের নিজামপুর রেলস্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর আপ লাইন দিয়ে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মিরসরাই উপজেলার নিজামপুর রেলস্টেশনের উত্তর পাশে একটি অবৈধ লেভেল ক্রসিংয়ে পিকআপভ্যানটি পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে রেললাইনের ওপর আটকে যায়। ঠিক সেই মুহূর্তে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি এসে পিকআপকে ধাক্কা দিলে তা রেললাইন থেকে ১৫–২০ গজ দূরে ছিটকে পড়ে দুমড়ে–মুচড়ে যায়। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দীকি জানান, একটি পিকআপ অবৈধ রেলক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে রেললাইনে আটকে পড়ে। পরে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়ে–মুচড়ে যায়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। কিছু সময় ট্রেন চলাচলে বিঘ্ন হলেও এখন সবকিছু স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...