সোমবার, ২৭ জুলাই ২০২৬

নাইক্ষ্যংছড়িতে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন 

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান )প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে স্কেভেটার দিয়ে বিএইচবি-১ ও জেএসবি-২ ব্রিকস নামের দুইটি ইটভাটার কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক রেজাউল করিম এবং বান্দরবান জেলার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।

অভিযান চলাকালে ভাটা মালিকরা দাবি করেন, দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়ায় প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তাদের অভিযোগ, “এই এলাকায় প্রায় ১৫ শতাধিক শ্রমিক কাজ করেন। এভাবে বারবার ইটভাটা উচ্ছেদ করলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে।”

ইটভাটা মালিকদের আরও দাবি, “নাইক্ষ্যংছড়ি, রামু ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরকারি-বেসরকারি অবকাঠামো নির্মাণকাজের জন্য ইটের বড় চাহিদা রয়েছে। ইটভাটা বন্ধ করে দিলে নির্মাণশিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

অন্যদিকে প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী অনুমোদনবিহীন ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।

পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়ে পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন,“অবৈধ ইটভাটার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, “আইন অমান্য করে পরিবেশ ধ্বংস করে কোনোভাবেই ইটভাটা পরিচালনা করতে দেওয়া হবে না। যেসব ভাটা নিয়ম ভাঙবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...