মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ গরুসহ বিপুল মালামাল জব্দ

আনোয়ার হোছাইন (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালানবিরোধী অভিযানে বার্মিজ গরু ও বাংলাদেশি বিভিন্ন ধরনের বিপুল মালামাল জব্দ করেছে ১১ বিজিবি।

গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি স্থানে এই অভিযান পরিচালিত হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কয়েকটি বস্তা ও বার্মিজ গরু রেখে পালিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা যায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে সফলতা ধরে রেখেছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের লেম্বুছড়ি বিওপি, ভালুখাইয়া বিওপি এবং ব্যাটালিয়ন সদর টহলদল যৌথভাবে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অভিযান চালায়।

অভিযানে চারটি বার্মিজ গরু, বাংলাদেশি টেস্টিং সল্ট, চিপস, মশার কয়েল, স্প্রে মেশিনের যন্ত্রাংশসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ধরা হয়েছে ১২ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ানের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অপরাধ দমনে আমাদের টহল দল সর্বদা প্রস্তুত। জনগণের সহযোগিতা পেলে সীমান্ত অপরাধ সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব।

তিনি আরও বলেন, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু ও মালামাল আনার চেষ্টা করলেও বিজিবির কড়া নজরদারির কারণে সফল হতে পারছে না। আটককৃত মালামাল যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট দফতরে হস্তান্তর করা হবে।

বিজিবির এ ধরনের নিয়মিত তৎপরতায় সীমান্ত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।

চট্টগ্রাম নিউজ / এসডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...