শনিবার, ২৭ জুন ২০২৬

রামগড়ে পুতুল ফাউন্ডেশনের বার্ষিক মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান পুতুল ফাউন্ডেশনের উদ্যেগে বার্ষিক পুতুল স্মৃতি মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৮ নভেম্বর) উপজেলা অডিরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুতুল ফাউন্ডেশনের অন্যতম সদস্য প্রবীন শিক্ষাবিদ রামেশ্বর শীল।

সাংবাদিক জিাম উদ্দিন লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামগড় সরকারি উচচ বিদালয়ের প্রধান শিক্ষক মো: অহিদুল হক নূরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা, কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল কাদের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফয়াত মোর্শেদ ভুইয়া মিঠু, স্কুল শিক্ষিকা নাজমা আক্তার, কৃতি শিক্ষার্থী সামিহা মাহেরিন ইশা ও তাসির মাহতাব খান। আলোচনাসভা শেষে উপজেলার তিনটি মাধ্যমিক স্কুল রামগড় সরকারি উ্চ বিদ্যালয়, বালিকা উ্চ বিদ্যালয় ও চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম হতে দশম শ্রেণিতে সম্মলিত মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানলাভকারী কৃতি শিক্ষার্থীদের মেধা পুরস্কারের ক্রেষ্ট ও বই এবং রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে উত্তীর্ণ সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেয়া হয়। এছাড়া বার্ষিক নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, রামগড়ের কৃতি সন্তান ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজী বিভাগের প্রধান অধ্যাপক ডা. নিখিল চন্দ্র নাথ তার প্রয়াত মায়ের নামে ‘পুতুল ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। এ ফাউন্ডশন থেকে শিক্ষা ছাড়াও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

পটিয়ায় প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পটিয়ায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।...

রামগড়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় জুলাই শহিদের এক আত্মীয়া, মাদ্রাসাপড়ুয়া সপ্তম...

আরও পড়ুন

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। দেশসেরা ক্ষুদে ফুটবলারদের এই ফাইনাল ম্যাচ ও...

বোয়ালখালী বহদ্দারপাড়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন সাংবাদিক নাজিম উদ্দিন

বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন।গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায়...

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ হচ্ছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার (১৬ জুন) শিক্ষার ১টিসহ ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকার ৫টি প্রকল্প অনুমোদন করেছে।এর মধ্যে সরকারের...

স্যাটেলাইট ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ : প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, স্যাটেলাইট ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ কেন্দ্র দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীল...