সোমবার, ৩ আগস্ট ২০২৬

আনোয়ারায় সেনা–পুলিশ অভিযানে ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) উপজেলার বৈরাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৯৫০ পিস ইয়াবা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

আটককৃত যুবক হলেন, একই এলাকার মোখলেছ ডিলারের বাড়ির ফয়েজ আহাম্মদের পুত্র মোঃ ইব্রাহিম (২৫)।

আনোয়ারা থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। সংবাদের মাধ্যমে জানা যায়, ধৃত ইব্রাহিমের বসতঘরের সামনে একজন ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।

পরে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আনোয়ারা সেনা ক্যাম্পে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দ্রুত দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ও সেনা সদস্যরা ধাওয়া করে তাকে ঘটনাস্থলেই আটক করে।

আটককৃত ইব্রাহিমকে পালানোর কারণ জিজ্ঞাসা করা হলে সে কোনো সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়।

পুলিশ জানায়, তার ডান হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো মোট ২,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম অসংলগ্ন বক্তব্য দেয় এবং মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক লাখ টাকা।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আটক ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং মাদকচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...