হযরত শাহ সুফি মইনুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসার ৩৬ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় মাদ্রাসা মাঠে জাতীয় সংগীত, নাতে রাসুল ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুপার মাওলানা মোহাম্মদ আলী নেওয়াজ আল কাদেরী হুজুর। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ এনামুল হক কাদেরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব আহমদ উল আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—আলহাজ্ব মনজুরুল আলম, সেক্রেটারি, হযরত শাহ সুফি মইনুদ্দিন শাহ (রহ.) কমপ্লেক্স (উদ্বোধক),মাওলানা মোঃ মুজিব উদ্দীন আল কাদেরী,মাওলানা নসিম উদ্দিন আল কাদেরী, মোহাম্মদ আমির খান, মোঃ লোকমান, মোঃ সেলিম উদ্দিন, মোঃ জহির উদ্দিন, মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, মাওলানা মোঃ শেহাবুদ্দিন সিদ্দিকী। পুনর্মিলনী উপলক্ষে প্রতিটি ব্যাচের সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। তাদের অভিব্যক্তিতে ফুটে ওঠে শিক্ষক-শিক্ষার্থীর অবিচ্ছেদ্য বন্ধন, অতীতের স্মৃতি ও মাদ্রাসার উন্নয়নে অবদান রাখার প্রত্যয়।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে অতিথি ও শিক্ষক মণ্ডলীদের ফুলেল শুভেচ্ছা, মাল্যদান এবং ‘আল মুঈন’ ম্যাগাজিন উন্মোচন করা হয়। পাশাপাশি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিলাদ, কিয়াম, তাবারক বিতরণ এবং সভাপতির সমাপনী বক্তব্য শেষে মোনাজাতের মধ্য দিয়ে ৩৬ বছর পূর্তি ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।
আর এইচ /
