মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ঈদগাঁও সাংবাদিক সংস্থার সাধারণ সভা অনুষ্টিত

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলা কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলা কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম। বাজারের স্থানীয় একটি মিলনায়তনে সংগঠনটির সাধারণ সম্পাদক এম, ছরওয়ার সিফার পরিচালনায় ভবিষ্যতে সংগঠনের কার্য পরিচালনা সম্পর্কে মতামত পেশ করেন সিনিয়র সহ-সভাপতি এম, শফিউল আলম আজাদ। ভবিষ্যৎ কর্ম প্রক্রিয়া, পরিকল্পনা প্রণয়ন ও সম্ভাব্য করণীয় নিয়ে উম্মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক গিয়াস উদ্দিন, ফ্রিল্যান্সার এনামুল হক, রাশেদুল আমির চৌধুরী, মনজুর আলম প্রমুখ।

এতে পূর্ণাঙ্গ কমিটি গঠন, সদস্য বৃদ্ধিকরণ, অফিস স্থাপন, বার্ষিক আনন্দ ভ্রমণের আয়োজন, সদস্যদেরকে অভিন্ন ড্রেস প্রদান সহ জনকল্যাণমূলক বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় আলু, ডাল, চিনির মূল্য কমলেও কতিপয় হোটেলে চা, সিংগারা, ছমুচা, আমিত্তি, জিলাপি সহ অন্যান্য খাদ্যদ্রব্যের নাম না কমানোয় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। হোটেল মালিকপক্ষ বিষয়টি আমলে না নিলে সংগঠনভুক্ত সাংবাদিকরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

উপস্থিত সাংবাদিকরা দ্রব্যমূল্যের বর্তমান বাস্তবতা বিবেচনায় তাদের উৎপাদিত খাদ্যদ্রব্যের মান অনুযায়ী মূল্য সমন্বয়/ নির্ধারণ করবেন বলে আশা প্রকাশ করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...