সোমবার, ৩ আগস্ট ২০২৬

বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতায় বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে। এখন থেকে বিটিভি হবে সবার, সব দলের এবং সব মানুষের।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিটিভি আয়োজিত ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ী শিশুশিল্পীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিটিভি নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বিটিভি যাতে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে সে জন্য বিটিভিকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। বিটিভি যাতে কোনও দলের, কোনও রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। বিটিভিতে নতুন করে আরও রিয়েলিটি শো এবং ভিন্ন বয়স ও পটভূমির প্রতিযোগীদের নিয়ে নতুন নতুন অনুষ্ঠান আমরা চালু করে দিয়ে যাবো। আশা করি পরবর্তী সময়ে এসব অনুষ্ঠান অব্যাহত থাকবে।

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে উপদেষ্টা বলেন, নতুন কুঁড়িদের প্রতিভা, নিষ্ঠা ও উদ্ভাবনী শক্তি আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। নতুন কুঁড়ি শুধু একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা নয়, বরং এটি তরুণ প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত। এই প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোর ও তরুণরাই নতুন বাংলাদেশের পতাকাকে বহন করবে এবং নিজের প্রতিভা ও পরিশ্রম দিয়ে আমাদের সংস্কৃতি, সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে। তিনি নতুন কুঁড়িদের সৃজনশীল যাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, সচিব, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বিজয়ী শিশুশিল্পী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি ১ আগস্ট শনিবার দুপুরে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...