মঙ্গলবার, ১২ মে ২০২৬

বোয়ালখালীতে অস্ত্রসহ তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বোয়ালখালীতে অস্ত্র ও ককটেল বিস্ফোরকসহ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তারা হলেন- নুরুল আমিন (৪৬), মোহাম্মদ আবু নাসের জিলানী (৫২) ও মোহাম্মদ শাহাদাত হসেন (৪২)।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে ১নং কধুরখীল ইউনিয়নের জামতলা এলাকা থেকে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের তিন জনকে গ্রেপ্তার করে।

এ সময় তারের কাছ থেকে সাথে ১টি শটগান, ৪টি ককটেল বিস্ফোরক, ১টি শটগান এ্যামোনিশান, ৪টি মোবাইল ফোন এবং নগদ ৮৯ হাজার ২০ টাকা জব্দ করা হয়।

এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ বলেন, প্রাথমিকভাবে তদন্ত হতে জানা যায়, গ্রেপ্তারকৃত নুরুল আমিনের বিরুদ্ধে সিকদারিয়া স্কুলে বিগত সময়ের সকল জাতীয় নির্বাচনে অস্ত্রবাজি করে ভোটকেন্দ্র দখল, চাঁদাবাজি, দখলবাজি এবং ২০১৫ সালের ১৫ জানুয়ারি চৌধুরীহাটে অবস্থিত সৌখিন সিটি মার্কেটে সশস্ত্র গোলাগুলির মাধ্যমে দখলের মত অভিযোগ রয়েছে।

বিগত কয়েক দিন ধরে গ্রেপ্তারকৃত সকলেই উক্ত খামারে আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলেন। জব্দকৃত মালামালসহ তাদের সুস্থ অবস্থায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি বলেন, সন্ত্রাস, মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ সব ধরনের সামাজিক অনাচার ও অপরাধমূলক কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ,...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায়...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান...

আরও পড়ুন

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান চলাকালে গ্রামবাসী ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রামগড়ের পূর্ব বলিপাড়া গ্রামে...

রায়পুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

আনোয়ারায় গৃহবধূ হালিমা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামী হাফেজ মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।সোমবার নগরীর চকবাজার আধুনিক চক সুপার...