মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নেই দুটো হাত,পা দিয়ে লিখেই এমবিএ পাশ

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

বেঞ্চে দুই পা তুলে ডান পা দিয়ে লেখেন সে। কলমে বেশ খানিকটা ভর দিয়ে, কিছুটা ধীরে লিখতে হয়। পা দিয়ে লিখেই শিক্ষা জীবনের প্রতিটি পরীক্ষা কৃতিত্বের সাথে স্বাক্ষর রেখেছেন।সম্প্রতি এমবিএ ও সম্পন্ন করেছেন।

বলছিলাম, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দূর্গম জনপদ হরিদাঘোনা এলাকার প্রতিবন্ধী মোঃ আলীর কথা।জন্মগত ভাবে দুটো হাত না থাকলে ও তার অদম্য ইচ্ছা আর কঠোর মনোবল তাকে দমিয়ে রাখতে পারেনী।নিজের স্বপ্ন পুরনে সকল প্রতিবন্ধকতাকে জয় করে পায়ে লিখেই এমবিএ পাশ করেছে।

মোঃ আলীর বাড়ি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ২নং ওয়ার্ড হরিদাঘোনায়।পিতা আমিন শরীফ ও মাতা শামসুন্নাহার।

তার পড়ালেখা শুরু বড়হাতিয়া শাহ জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে।শিক্ষা জীবন শুরুর গল্পটা ও করুন,কোন স্কুলে তাকে ভর্তি করাতে চাযনি।অবশেষ অনেক বাঁধা বিপত্তির পর সেখানে ভর্তি করা হয়।এরপর মাধ্যমিক শিক্ষা জীবন বিজি সেনেরহাট উচ্চ বিদ্যালয়,উচ্চ মাধ্যমিক সাতকানিয়া সরকারি কলেজ সর্বশেষ চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এমবিএ সস্পন্ন করেছেন।

মোঃ আলীর বাবা ও মা ও মায়ের সাথে আলাপকালে তারা জানান, আমাদের দুই ছেলে দুই মেয়ের মধ্যে মোঃ আলী সবার ছোট। সে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। তার দুটি হাত নেই, কিন্তু প্রতিবন্ধী হলেও আমরা তাকে প্রতিবন্ধী মনে করি না। হাত না থাকায় ছোট থেকেই আমরা তাকে পা দিয়ে লেখার অভ্যাস করিয়েছি। পা দিয়ে লিখলেও তার লেখা অনেক সুন্দর এবং পড়াশোনায় সে খুবই মনোযোগী।

মোঃ আলীর দৈনন্দিন কাজে সহায়তা করেন তার মা। তার স্বপ্ন একটি সরকারি সরকারি চাকরি পাওয়া, তাঁর ভাষায় ‘সরকারি অফিসার’ হতে চান।এরই মধ্যে সে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেছেন,বিভিন্ন পরীক্ষায় অংশ গ্রহন ও করেছেন।

মোঃ আলী আক্ষেপের সূরে জাানান,অনেক জায়গায় চাকরির আবেদন করি, পড়াশোনা করি, পরীক্ষা দিই, কোনো কোনোটাতে টিকেও যাই, কিন্তু পরে আর ডাকে না। এভাবেই চলছে আমার জীবন।

সাতকানিয়া সরকারি কলেজের ব্যবস্হাপনা বিভাগের প্রভাষক আব্দুল হামিদ বলেন, মোঃ আলীর দুটো হাত নেই,তারপরে ও অনেক সংগ্রাম করে সে পড়াশোনা করেছে। অনেক কষ্ট করে পরীক্ষায় অংশগ্রহণ করত। তার বিবিএ ও এমবিএ, র ফলাফল খুবই সন্তোষজনক। এরকম সংগ্রাম করে পড়াশোনা করা একটি ছেলে দেশের সম্পদ। তার কম্পিউটার জ্ঞান ভালো। একটি সরকারি চাকরি পেলে সে পরিবারের ভরনপোষণ করতে পারবে। সে দেশের সম্পদে পরিণত হবে এমনটাই আশাবাদী আমরা।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন,মোঃ আলীর মত অদম্য ইচ্ছাশক্তি সস্পন্ন ছেলেরা আমাদের গর্ব।এদের ক্ষেত্রে আমাদের আন্তরিকতা,দায়বদ্ধতা ও ভালোবাসা সবসময় আছে এবং থাকবে।সে যাতে প্রতিষ্টিত হয় এ ব্যাপারে আমাদের যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাবো। কঠোর সংগ্রামী এমন প্রতিবন্ধীদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব ও বটে। তার পরিবার একটি আবেদন দিলে সরকারি সবধরনের সুযোগ সুবিধা দেয়া হবে বলে ও জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

আরও পড়ুন

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...