মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে বনদস্যুর হামলা, রেঞ্জারসহ ২ বনকর্মী আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়িতে বনদস্যুদের ধারালো অস্ত্রের হামলায় এক রেঞ্জার ও এক বনকর্মী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম উত্তর বনবিভাগের হাসনাবাদ রেঞ্জের উত্তর খরলিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন— হাসনাবাদ রেঞ্জের রেঞ্জার সিফাত আল রাব্বানী ও বনকর্মী মো. সোহেল। হামলায় রেঞ্জার সিফাতের বাম হাতের কবজি, চোখের নিচে ও কনুইয়ে গুরুতর জখম হয়। অপরদিকে সোহেলের ডান হাঁটুতেও কোপের আঘাত লাগে।

পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দু’জনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণহাট বন রেঞ্জের ডেপুটি রেঞ্জার আনিসুর রহমান জানান, রামগড়–সীতাকুণ্ড সংরক্ষিত বন থেকে গাছ কেটে লুট করা হচ্ছে— এমন খবরের ভিত্তিতে ভোরে তিন সদস্যের একটি দল অভিযানে যায়। এ সময় দুই বনদস্যুকে আটক করা হলে তাদের ৫–৭ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়। হামলার সময় বনপ্রহরী মনিরুজ্জামান প্রাণে বাঁচতে পালাতে সক্ষম হন বলেও জানান তিনি।

চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সফিকুল ইসলাম বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। হামলাকারীদের বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি বন আইনে পৃথক মামলা করা হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

আরও পড়ুন

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...