মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ঢাকায় শিক্ষক নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

শিক্ষকদের মর্যাদা রক্ষায় রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঢাকায় শাহবাগে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ, চট্টগ্রাম।

সোমবার (১০ নভেম্বর ) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঐক্য পরিষদের আহ্বায়ক আবদুর রহমান–এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সচিব মুহাম্মদ ওবাইদুল্লাহ–র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব মুহাম্মদ মনছুর আলম চৌধুরী।

বক্তারা বলেন, “জাতি গঠনের কারিগর শিক্ষকরা ২০১৪ সাল থেকে বেতন বৈষম্যের শিকার। যাদের হাত ধরে একটি শিশুর শিক্ষাজীবনের সূচনা, তারাই আজ অবহেলিত। শিক্ষকদের মর্যাদা রক্ষায় রাষ্ট্রকে কার্যকর ভূমিকা নিতে হবে।”

মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান, উচ্চতর গ্রেড জটিলতা নিরসন ও শতভাগ পদোন্নতি নিশ্চিত করার পাশাপাশি ৮ নভেম্বর শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন জারি করার জোর দাবি জানান।

বক্তব্য রাখেন— ইমদাদুল হক, লুৎফুন্নাহার, মাহমুদুল হক, ধীমান দাশ, আবু তাহের, খুজিস্তা আকতার, শওকত হোসেন, এম এম মোস্তফা চৌধুরী, দেলোয়ার হোসেন, শাহ আলম, মো. খোরশেদ, মুহাম্মদ জাহেদ, আবুল হাশেম, সিমকি রক্ষিত, মো. আরিফ, এস এম সালাউদ্দিন, হামিদা বেগম, আবুল কাশেম, স্বপন বিশ্বাস, নুরুল আবছার, মুহা. শফিকুল ইসলাম প্রমুখ।

নেতারা আরও বলেন, “বীর চট্টলার শিক্ষক সমাজ ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ। চট্টগ্রাম সহকারী শিক্ষক ঐক্য পরিষদের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

আরও পড়ুন

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...