বুধবার, ১২ আগস্ট ২০২৬

গণভোটের নামে একটি দল ভোট না হওয়ার পাঁয়তারা চালাচ্ছে- মোস্তাক খান 

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান বলেছেন, গণভোটের নামে একটি দল ভোট না হওয়ার জন্য নানাভাবে পাঁয়তারা চালাচ্ছে। শুধু তাই নয়, তারা এখন গুপ্ত হত্যার পথেও নেমেছে বলে মন্তব্য করেছেন তিনি। 

শনিবার (৮ নভেম্বর) রাতে পৌরসভার পূর্ব গোমদণ্ডীস্থ নিজ বাসভবনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মোস্তাক আহমেদ খান বলেন, “যারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ছিলেন, মিছিল-মিটিং করেছেন, দলের প্রার্থীকে বিজয়ী করতে গিয়ে মামলা-মোকদ্দমার আসামী হয়েছেন—তাদের যদি যথাযথ মূল্যায়ন না হয়, তবে এর চেয়ে বড় লজ্জা আর কিছু হতে পারে না।”

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ এম কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, সিনিয়র সাবেক সদস্য সৈয়দ মোজাম্মেল হক, রফিকুল ইসলাম নুরুল কবির, চরদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শামসুল আলম, কাজী কামাল, জাহাঙ্গীর আলম খোকন, জাহাঙ্গীর মাস্টার, দুলু মেম্বার, আবুল মুনসুর, কালু হাজী মুছা, হাসি মিয়া, এরশাদ, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম রাসেল, সাবেক সহ-সাংগঠনিক জাহাঙ্গীর আলম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন জুয়েল, সোলেমান, খোরশেদ আলম, আজগর, খালেক, শাহাজাহান, রোকন, রাশেদ, সোহেল, পৌরসভা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক হারুন, সাবেক সদস্য সচিব সাইফুল রেজা, হাসান নাজিম, আরাফাত চৌধুরী, ছাত্রদল নেতা রাহাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে গুলিতে আহত এরশাদ উল্লাহর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের পর মারধর করে দুই লাখ ৭০ হাজার টাকা ছিনতাই ও তিন লাখ টাকা মুক্তিপন দাবীর...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...