বুধবার, ১২ আগস্ট ২০২৬

পথশিশুদের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজকেও এগিয়ে আসতে হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশে প্রায় ৩৪ লাখ পথশিশু দারিদ্র্য, পারিবারিক অস্থিরতা ও অশিক্ষাসহ নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করছে। এই শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে — এমন মত প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে “একতাই শক্তি একতাই বল, মানুষের কল্যাণ করি চল” স্লোগানকে সামনে রেখে পথশিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, দেশের বেশিরভাগ পথশিশু শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তারা প্রায়ই সহিংসতা ও শোষণের শিকার হয়। এদের একটি বড় অংশ শহরাঞ্চলে বাস করে। এই শিশুদের অধিকার নিশ্চিত করতে পথশিশু অধিকার ফাউন্ডেশনের কার্যক্রম প্রশংসনীয়।

অনুষ্ঠানে পথশিশু অধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস. কে. খোদা তোতন সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।

এছাড়া বক্তব্য রাখেন মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. নুরুল কবির, বেওয়ারিশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত হোসেন এবং পথশিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মো. আলাউদ্দিন আরাফাতসহ অন্যান্য বিশিষ্টজন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...