বুধবার, ১২ আগস্ট ২০২৬

গণভোটই জাতিকে দ্রুত নির্বাচনমুখী করতে পারে: মুহাম্মদ শাহজাহান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই চেতনার আলোকে বাংলাদেশ বিনির্মান এবং দেশে গণতান্ত্রিক ধারাকে পুনরুজ্জীবিত করতে হলে কালবিলম্ব না করে সংবিধান আদেশ জারি করতে হবে এবং জনগণের মতামতের ভিত্তিতে গণভোট আয়োজনের মাধ্যমে জাতিকে দ্রুত নির্বাচনমুখী করতে হবে।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম শহরে অবস্থানরত খাগড়াছড়ি জেলার উন্নয়ন ফোরামের উদ্যােগে রেশমী কনভেনশন সেন্টারে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, খাগড়াছড়ি বাংলাদেশের পার্বত্য অঞ্চলের হৃদয়ভূমি। এখানকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ, কৃষি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য একটি বাস্তবসম্মত ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে পাহাড় ও সমতল মিলেমিশে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সমাধান সম্ভব নয়। গণভোটের মাধ্যমে জনগণই ঠিক করবে তারা কী ধরনের সরকার চায়। এভাবেই জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। খাগড়াছড়ির উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নীতিনিষ্ঠ ও দক্ষ নেতৃত্ব অপরিহার্য। এডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর মতো অভিজ্ঞ ও জনপ্রিয় নেতার প্রার্থিতা খাগড়াছড়ির জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। খাগড়াছড়ির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। দল-মত,ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ভূমিকা পালনের আহ্বান জানান।

খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও তাজুল ইসলাম, আব্দুল মান্নান ও সাদ্দাম হোসেনের যৌথ সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, চট্টগ্রাম মহানগরীর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী প্রমুখ।

উক্ত সভায় ডাক্তার, ইন্জিনিয়ার, শিক্ষক, আইনজীবীসহ খাগড়াছড়ি জেলার বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...