বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বাংলাদেশ স্কুল মাসকাট পরিচালনা পরিষদের নির্বাচন শুক্রবার

মোঃ মাছুম আকবরী আকাশ ;

বাংলাদেশ স্কুল মাসকাটের পরিচালনা পরিষদের নির্বাচন আজ শুক্রবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হবে। দুই বছরের মেয়াদে এই পরিষদের নির্বাচনে প্রবাসী অভিভাবক প্রতিনিধিরা নির্বাচিত হবেন এবং বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি সদস্যদের সঙ্গে মিলিত হয়ে স্কুল পরিচালনায় দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ স্কুল মাসকাট ১৯৯৫ সালে বাংলাদেশ সোশ্যাল ক্লাব, কমিউনিটি এবং দূতাবাসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৬ সালে আনুষ্ঠানিকভাবে স্কুলটির উদ্বোধন হয়। বর্তমানে প্রায় এক হাজার প্রবাসী পরিবারের সন্তান এখানে শিক্ষা গ্রহণ করছে।

বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিবছর অডিট করার বিধান থাকলেও নিয়মিতভাবে তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে বাংলাদেশি অধ্যক্ষের অনুপস্থিতি শিক্ষার মানে প্রভাব ফেলেছে। শিক্ষক সংকট, বেতন ও সুযোগ-সুবিধার অভাব, টিউশন ফি সংক্রান্ত অসন্তোষ এবং প্রশাসনিক দুর্বলতাও প্রধান চ্যালেঞ্জ।

নতুন রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দোকার মিসবাহ-উল-আজিম মহোদয়ের আগমনে অভিভাবক ও প্রবাসী সমাজে নতুন আশার সঞ্চার হয়েছে। তিনি ইতিমধ্যেই ওমানের শিক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং স্কুলের উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সদস্য ও প্রতিষ্ঠাকালীন ড্রেস কোড কমিটির সাবেক আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ মনজুরুল ইসলাম বলেন”প্রতিষ্ঠার ৩০ বছর ধরে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। এখন প্রয়োজন ঐক্য, সহযোগিতা ও জবাবদিহিতা। সবাই মিলে কাজ করলে বাংলাদেশ স্কুল মাসকাটকে আবারও আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায়...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ...

আরও পড়ুন

পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের মূল উদ্দেশ্য স্বচ্ছতা নিশ্চিত করা: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের মূল উদ্দেশ্য শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ এবং...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে ব্যক্তিগত গাড়ির ভিড় কমিয়ে...

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মো. উমর ফারুক (১৭) নামে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করেছে নিরাপত্তা প্রহরীরা। সে বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইংরেজি...