বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

হত্যা মামলার আসামি ইসলামাবাদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে তাকে আটক করা হয়।

ঈদগাঁও থানার এসআই বদিউলের নেতৃত্বে পুলিশের একটি দল এবং জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের আরেকটি দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক ইসলামাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পাহাশিয়াখালী সিকদার পাড়ার মমতাজ আহমেদের পুত্র। তিনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং চলতি বছরের ১৪ মার্চ রাতে সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলার এক নম্বর আসামি।

জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওই রাতে হাবিবুল হুদা চৌধুরী প্রকাশ কালু (পিতা শামসুল হুদা চৌধুরী) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট আবিদুল হুদা চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করেন।

নিহতের অন্য ছেলে ছাত্রনেতা সাদিদুল হুদা চৌধুরী জানান, “মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে পাঁচজন আগাম জামিন নেওয়ার পর বর্তমানে কারাগারে রয়েছেন। পরে আরও তিনজন হাইকোর্ট থেকে জামিন পান। রাজ্জাকও ছয় সপ্তাহের জন্য আগাম জামিন নিয়েছিলেন, আজ তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।”

তিনি আরও বলেন, “হত্যা মামলার পাশাপাশি রাজ্জাকের বিরুদ্ধে আরও চার থেকে পাঁচটি মামলা রয়েছে।”নিহতের শ্যালক হাসান তারেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...