বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে নেতাদের পিছে ঘোরা বন্ধে  বিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশ

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষার্থীদের আচরণগত শৃঙ্খলা রক্ষা ও রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রবিবার (২৬ অক্টোবর) উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই আহ্বান জানায় কর্তৃপক্ষ।

আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহার উদ্দিন ভূঁইয়া বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহার উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি কিছু শিক্ষার্থীর চলাফেরা, হাবভাব, বাজারে ঘোরাফেরা, মিছিল, মিটিং, মাইকিং, পোস্টারিং এবং বিভিন্ন নেতার সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এসব কর্মকাণ্ড ছাত্রজীবনের পরিপন্থী বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।’

এতে আরও বলা হয়, ‘তোমরা এখনো ছাত্র। তোমাদের কাজ পড়াশোনা করা। ভবিষ্যতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে এসব কর্মকাণ্ডে যুক্ত হওয়ার যথেষ্ট সময় পাবে। কিন্তু এখন এসব করে তোমরা ব্যবহার হয়ে যাচ্ছ।’

প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলেন, ‘তোমাদের জীবন মূল্যবান তোমাদের পিতা-মাতা, শিক্ষক ও রাষ্ট্রের কাছে। তাই এসব কাজে নিজেকে ছোট করে ফেলো না। আমার এই উপদেশ মানলে একদিন অনেক বড় হবে।,

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমরান হোসেন শামীম জানান, ‘নোটিশটি ক্লাসের মধ্যে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের পড়িয়ে শোনানো হয়েছে। আমরা স্পষ্টভাবে বলেছি স্কুলের শিক্ষার্থীদের রাজনীতিতে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এটি আমাদের শেষ সতর্কবার্তা। এরপর যদি কেউ এ ধরনের কাজে জড়িত হয়, অভিভাবককে ডাকা হবে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।’

এদিকে বিজ্ঞপ্তিটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শিক্ষাবিদ, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল উদ্যোগটিকে স্বাগত জানান। প্রকাশিত হওয়ার পর অভিভাবক ও সাধারণ মানুষ বিদ্যালয়ের এই উদ্যোগকে ইতিবাচক ও প্রয়োজনীয় বলে অভিহিত করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক হেলাল উদ্দিন বলেন, ‘এটি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। ছাত্ররা আগে ভালোভাবে পড়ালেখা শেষ করুক, এরপর কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাজনীতি করার যথেষ্ট সময় থাকবে।’

বিদ্যালয়ের এক শিক্ষক জানান, ‘আমরা চাই শিক্ষার্থীরা ছাত্র বয়সে শুধু পড়ালেখায় মনোযোগ দিক। জীবনের এই সময়টাই মূল ভিত্তি, অন্য কাজ করার অনেক সময় সামনে আছে।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...