বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

“বোয়ালখালীতে ঈদে মিলাদুন্নবী ও ইয়াজদাহুম মাহফিল, আসছেন গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী”

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদে আগামী ২৮ অক্টোবর (মঙ্গলবার) পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে শ্রীপুর বুড়া মসজিদ ওয়াকফ এস্টেটের উদ্যোগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ওই দিন মাগরিবের নামাজের পর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী।

বিশেষ ওয়ায়েজিন হিসেবে উপস্থিত থাকবেন—মসজিদের খতিব আল্লামা অধ্যক্ষ শোয়াইব রেজা (মাঃজিঃআঃ),আল-আজিজ তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি মুহাম্মদ গোলাম কিবরিয়া,মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মুত্তালিব আলকাদেরী এবং সারোয়াতলি বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা মাহফুজুল হক আলকাদেরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মসজিদের মোতাওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী।

ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষকে মাহফিলে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শ্রীপুর বুড়া মসজিদ ওয়াকফ এস্টেটের ওয়ারিশবৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

আরও পড়ুন

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...