বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চকরিয়ায় গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাংলাদেশ গণঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার ( ২৬ অক্টোবর) রাত ৮ টার দিকে চকরিয়া থানা সড়ক নতুন কার্যালয়ে ১৮ টি ইউনিয়ন থেকে আলাদা আলাদা ঝটিকা মিছিল এসে সমবেত হয়। দলীয় কার্যালয়ে থেকে একটি র‍্যালি বের হয়ে চকরিয়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে কৈয়ারবিল ইউনিয়নের গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সাকের উল্লাহর সঞ্চালনায় এবং চকরিয়া গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মাস্টার আরাফাত চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা ও অফিস কার্যালয় শুভ উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কেন্দ্রীয় সহ সম্পাদক ও কক্সবাজার -১ ( চকরিয়া -পেকুয়া) আসনে মনোনীত এমপি পদপ্রার্থী আবদুল কাদের প্রাইম।

উদ্বোধক হিসেবে উপস্থিত করেন, চকরিয়া গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া – পেকুয়া এবি পার্টির এমপি পদপ্রার্থী অধ্যাপক এবি ওয়াহেদ, এবি পার্টির চকরিয়া উপজেলা শাখার সভাপতি এড. আনোয়ারুল ইসলাম সিকদার, চকরিয়া পৌর জামায়াত নেতা এহেছানুল হক, এবি পার্টি চকরিয়ার সাধারণ সম্পাদক আনিছুর রহমান বি.কম।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর যুবঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ শাহেদ,চকরিয়া শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জিয়াবুল হক, চকরিয়া যুবঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ মোশাররফ ও ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আদিত মোহাম্মদ আকরাম।

বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ চকরিয়া উপজেলা গনজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ প্রাইম কাদেরকে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে ইনশাআল্লাহ। ১৮ সালের কোটা সংস্কারের আন্দোলনের থেকে ২৪ সালে গণঅভ্যুত্থানের মহানায়ক, সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের হাতে গড়া রাজনৈতিক দল চকরিয়া আসনের মাটিতে ট্রাক মার্কা সবুজ সংকেত দেখিয়ে দিয়েছে আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবমুখর পরিবেশে জণগনের উপস্থিতিতে।

এসময় আরো উপস্থিত ছিলেন, চকরিয়া গণঅধিকার পরিষদের সদস্য মোহাম্মদ মুফিজুর রহমান, মোহাম্মদ মানিক ( এমইউপি)সহ শ্রমিক, যুব, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

বক্তব্যে শেষে দলীয় কার্যালয়ে কেক কেটে দলীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে প্রোগ্রাম সমাপ্ত করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...