বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চকরিয়ায় কক্সবাজার-ঢাকাগামী রেলের বিরতির দাবি

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

বাংলাদেশ রেলওয়ে সাবেক সরকারের সময়ে দোহাজারী-কক্সবাজার রেলপথ স্থাপন করেন। কক্সবাজারের চকরিয়া রেলওয়ে স্টেশন ৬ উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের সংযোগ সড়কের সাথে যুক্ত হওয়ায় এটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ফলে এটি যাত্রীদের জন্য সাচ্ছন্দ্যের একটি যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার সমূহ সম্ভবনা রয়েছে। 

এই স্টেশনে চট্টগ্রাম থেকে কক্সবাজার গামী লোকাল ট্রেন থামলেও ঢাকা থেকে ছেড়ে আসা কিংবা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেন গুলো না থামানোর কারনে এই অঞ্চলের লোকজনের যাতায়াতের ক্ষেত্রে চরমভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে।

চকরিয়ায় আন্তঃনগর ট্রেনের বিরতির দাবিতে ২৬ অক্টোবর (রবিবার) রেল উপদেষ্টা বরাবরে চিঠি পাঠিয়ছেন, সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল ও জাতীয় নাগরিক পার্টি চকরিয়া উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী খাইরুল হাসান।

সূত্রে জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তঃনগর রেলে ভ্রমণের করতে জেলার মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া ও পাশ্ববর্তী বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলার বাসিন্দাদের চকরিয়ায় এসে, উল্টোপথে কক্সবাজার রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হয়। যা কষ্টসাধ্য ও সময়ের অপচয় হয়। বৃহত্তর জনসাধারণের সুবিধার্তে চকরিয়া স্টেশনে ২ থেকে ৩ মিনিট যাত্রা বিরতি দেওয়ার ব্যবস্থা নিতে রেল উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...