বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

রামগড়ে দুর্নীতি প্রতিরোধ ও সরকারি দপ্তর সমূহে সেবা সহজীকরণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড় উপজেলায় দুর্নীতি প্রতিরোধ ও সরকারি দপ্তরসমূহে সেবা সহজীকরণ সংক্রান্ত “জনসচেতনতামূলক সভা” অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে রামগড় উপজেলা নির্বাহীকর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম এর সভাপতিত্বে জনসচেতনতা মুলক সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

সভায় সাধারন মানুষের মাঝে সরকারি বিভিন্ন দপ্তরের সেবা সমূহ ভোগান্তি ছাড়া সহজেই কি ভাবে জনগণের কাছে পৌঁছে দেয়া এবং সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধ করা যায় তা নিয়ে পরামর্শ মুলক বক্তব্য রাখেন রামগড় সরকারী কলেজের উপাধ্যক্ষ মংসাজাই মারমা, উপজেলা স্বাস্থ্য ও প, প, কর্মকর্তা ডা: এ বি এম মোজাম্মেল হক, থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন- সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু, উপজেলা বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমীর ফয়েজুর রহমান – সেক্রেটারী আনোয়ার হোসেন, উপজেলা এনসিপির সমন্বয়ক হারুনুর রসিদ, বীর মুক্তি যোদ্ধা প্রমোদ বিহারি নাথ, সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দুপ্রক সভাপতি শাহআলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন,সরকারি সেবা জনগণের অধিকার। এই অধিকার নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এবং সেবা গ্রহীতাদের মধ্যে দুর্নীতি প্রতিরোধের মানসিকতা তৈরি করতে হবে।

প্রধান অতিথি খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন সরকারি কর্মকর্তারা জনগণের সেবায় প্রতিশ্রুতি বদ্ধ। কোনরকম হয়রানি ছাড়া সরকারি সেবা সমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আরো যত্নশীল হওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সচেতন নাগরিক ও সাংবাদিকদের সহযোগিতার মাধ্যমে সমাজের দুর্নীতি প্রতিরোধ ও সরকারি সেবা সমূহ দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সহায়তা করবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...