চট্টগ্রামের বোয়ালখালীতে এক বিরল দৃশ্যের অবতারণা হয়েছে— মগভর্তি পানি পান করছে এক বিষধর খৈয়া গোখরো সাপ!
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার কালায়ারহাট বাদামতল এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, এক ওঝা সাপটি ব্যবহার করে মানুষকে প্রতারণা করছিল। খবর পেয়ে স্নেক রেসকিউ টিম বাংলাদেশ–এর সদস্য অয়ন মল্লিক ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
অয়ন মল্লিক বলেন, “সাপটি খুব দুর্বল হয়ে পড়েছিল। পরে আমি মগভর্তি পানি দিলে সেটি ধীরে ধীরে পানি পান করতে থাকে।”
তিনি আরও জানান, ওঝা সাপটির বিষদাঁত ভেঙে দিয়েছে এবং বিষথলি (ভেনম গ্ল্যান্ড) কেটে ফেলেছে। বর্তমানে সাপটি তাদের পর্যবেক্ষণে রয়েছে। সুস্থ হয়ে উঠলে সেটি বনে অবমুক্ত করা হবে।
আর এইচ/
