বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

নাতির হাতে দাদি ধর্ষিত, অভিযুক্ত গ্রেপ্তার 

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় ৭০ বছর বয়সী এক বিধবা বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মো.শওকত নামে ২৫ বছর বয়সী প্রতিবেশী এক নাতিকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। শনিবার (২৫অক্টোবর)  উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চনা সৈয়দপাড়াস্থ ধর্ষিতার বসত ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বৃদ্ধা বাদী হয়ে অভিযুক্ত শওকতকে একমাত্র আসামি করে শনিবার রাতে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলা এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার শওকত ধর্ষণের শিকার দাদির প্রতিবেশী নাতি হয়। সে সুবাধে শওকত প্রায় সময় বৃদ্ধার ঘরে আসা-যাওয়া করত। ঘটনা দিন শনিবার সকাল সোয়া ১১টার দিকে দাদি ঘরে পান্তা ভাত খাচ্ছিল। এ সময় শওকত দাদি বলে ডাক দিয়ে ঘরে প্রবেশ করে। দাদি শওকতকে ঘরে আসার কারণ জিজ্ঞাসা করলে সে (শওকত) দাদির মুখ চেপে ধরে খাটের ওপর শোয়াইয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে দাদি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে শওকতকে আটক করে। পরে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ তাকে (শওকত) গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক  চিকিৎসা দিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য  বৃদ্ধাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শনিবার মধ্য রাতে ধর্ষণের শিকার বৃদ্ধা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বৃদ্ধাকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...