বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে প্রথমবার জিটুজি ভিত্তিতে গম আমদানি শুরু

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

বাংলাদেশ সরকার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে গম আমদানির কার্যক্রম শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুসারে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি নর্স স্ট্রাইড’ নামের জাহাজটি শনিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) এবং খাদ্য অধিদপ্তর যৌথভাবে এ আমদানি কার্যক্রম বাস্তবায়ন করছে। জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হয়েছে।চট্টগ্রামে ৩৪ হাজার ১৭০ টন এবং মোংলা বন্দরে ২২ হাজার ৭৮৯ টন গম খালাস করা হবে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার পর মার্কিন পণ্য আমদানি কমে যায়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার শুল্ক কমানো ও মার্কিন বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির পদক্ষেপ নেয়।

চলতি বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম আমদানির জন্য সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। খাদ্য মন্ত্রণালয় জানায়, দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান ও সরবরাহ নিশ্চিত রাখতে এই চুক্তি করা হয়েছে।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পণ্য আমদানি করতে প্রস্তুত, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

বর্তমানে ভারত, রাশিয়া ও বেলারুসসহ বিভিন্ন দেশ থেকেও গম আমদানি করা হয়। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সরকারি পর্যায়ে আমদানির এই উদ্যোগ বাংলাদেশের খাদ্য আমদানির ক্ষেত্রে নতুন অধ্যায় সূচনা করেছে।

আরএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...