বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

আনোয়ারাবাসীর সেবায় আজীবন কাজ করতে চাই: আবু মোহাম্মদ নিপার চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দক্ষিণ জেলা বিএনপির নেতা আবু মোহাম্মদ নিপার চৌধুরী বলেছেন, “মানুষের সেবাই আমার রাজনীতি। আমার রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণে।”

তিনি বলেন, “বাংলাদেশপন্থী দল জাতীয়তাবাদী দল বিএনপি। এই সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনোয়ারার কৈখাইন গ্রামে এসে গ্রাম আদালত প্রতিষ্ঠা করেছিলেন। আমরা সেই শহীদ জিয়ার আদর্শের অনুসারী। অতীতেও এই এলাকার মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন আজিজিয়া এশাতুল উলুম মাদ্রাসার বার্ষিক সভায় উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে গণসংযোগ করেন এবং মাদ্রাসা পরিচালকের হাতে অনুদান তুলে দেন।

নিপার চৌধুরী আরও বলেন, “কৈখাইন গ্রামে আমি নিজ অর্থায়নে মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করেছি। গরিব পরিবারের শিশুদের জন্য খৎনা সেন্টার চালু করে বিনামূল্যে খৎনার ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ, আগামী দিনেও মানুষের সেবক হয়ে থাকতে চাই। আনোয়ারাবাসীর আমানত কখনোই খেয়ানত করব না।”

পরে তিনি হাইলধর ইউনিয়নের গুজরা সরফরাজ খান সড়কের উদ্বোধন করেন এবং স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...