বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে উপস্থিত আছেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাভেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা।

বৈঠকটি সঞ্চালনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাংবাদিক মনির হায়দার। সভার সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

এছাড়া বৈঠকে কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার এবং ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত রয়েছেন।

আজকের বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি, এর আইনি ভিত্তি এবং সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার সারসংক্ষেপ জানানো হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাসস/ আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স...

দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে সংলাপের ওপর জোর দিলেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই প্রতিবেশী দেশের মধ্যকার যেকোনো সমস্যা সমাধানে সংলাপ এবং গঠনমূলক আলোচনার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।তিনি বলেন, ‘আমার পূর্ণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে।তিনি বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ-শাসন বাংলাদেশকে একটি...