চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ আর্য্যবোধি বিহারে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর ) সকালে এ উপলক্ষে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধ কীর্তন সহকারে প্রভাত ফেরি, বুদ্ধ পূজা, অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদর্শনাচার্য ভদন্ত শাসনপ্রিয় মহাথেরো। এতে প্রধান অতিথি ছিলেন,কর্মবীর বি. সত্যানন্দ থের।
প্রধান ধর্মদেশক ছিলেন, ভদন্ত সত্যানন্দ থের, বিশেষ ধর্মদেশক ছিলেন, ভদন্ত শরণশ্রী ভিক্ষু।
সদ্ধর্মদেশনা করেন,ভদন্ত ধর্মালংকার ভিক্ষু, ভদন্ত উপতিষ্য ভিক্ষু ও শাকপুরা শ্রী শ্রী লোকনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক সদ্ধর্মসেবক ডালিম বড়ুয়া সাংবাদিক অধীর বড়ুয়া, পল্টু কান্তি বড়ুয়া প্রমূখ।
বিকেলে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত শুভ কঠিন চীবর দান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি সদ্ধর্মশ্রী বিপস্সী মহাথেরো। প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ন মহাসচিব ড. প্রিয়দর্শী মহাথেরো। প্রধান সদ্ধর্মালোচক ছিলেন ভদন্ত সংঘানন্দ ভিক্ষু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দানশীল ব্যক্তিত্ব সমীরণ বড়ুয়া (টিটু)।
গ্রামের ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন বিহার অধ্যক্ষ কর্মযোগী কীর্তিপাল থের।
বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দেবপ্রিয় বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, শিক্ষক সুধীপ বড়ুয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মো. আজিজুল হক, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী, সুমন বড়ুয়া ভুপেল, ও রাহুল বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন ভূষণ বড়ুয়া।
আর এইচ/
