চট্টগ্রামের আনোয়ারা থানাধীন কালীগঞ্জ ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রশস্ত্রসহ কয়েকজন ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে আনোয়ারা থানা পুলিশের টহল টিম এ অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ ব্রিজের ওপর ২০–২৫ জন ডাকাত সদস্য চারটি সিএনজি নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ টহল টিম হঠাৎ হানা দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে কয়েকজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন বলেন, এ ঘটনায় বিস্তারিত জানাতে আনোয়ারা থানায় এক প্রেস ব্রিফিং করবেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ।
আর এইচ/
