বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ধানের শীষের প্রচারণায় বাধা, দুই সাংবাদিক হেনস্তার অভিযোগ

উপজেলা প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় বাধা ও দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার করেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ধানের শীষের পক্ষে গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণে নামেন।

এ সময় বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নুরুল আমিন চেয়ারম্যান এর অনুসারীরা তাদের ওপর হুমকি-ধমকি, উসকানিমূলক কটূক্তি ও গাড়িবহরে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

একই সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে চ্যানেল এসের মিরসরাই প্রতিনিধি নাছির উদ্দিন ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ইমাম হোসেনকে হেনস্তা করা হয়।

এ সময় নাছির উদ্দিনের পকেটে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

বিএনপি নেতা শাহীদুল ইসলাম চৌধুরী বলেন,“সমগ্র মিরসরাইয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। জনগণের সাড়া পেয়ে ঈর্ষান্বিত হয়ে বহিষ্কৃত নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে। করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব ইয়াছিন মিজান ও যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলুর নেতৃত্বে এ হামলা হয়।”

তবে করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব ইয়াছিন মিজান বলেন,“প্রতি বুধবার ও রোববার আমরা বাজারে ধানের শীষের পক্ষে কর্মসূচি পালন করি। একই দিন শাহীদ ভাইয়ের কর্মসূচিও পড়ে যায়। আগে জানলে আমরা সময় পরিবর্তন করতাম। ঘটনাটি মূলত কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি ও সামান্য বাকবিতণ্ডা।”

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন,“ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...