বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় সেগুন কাঠবাহী গাড়ি আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আবারও একটি অবৈধ সেগুন কাঠবাহী গাড়ি আটক করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার পূর্ব সরফভাটা ইউনিয়নের চিতাখোলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে সেগুন কাঠবোঝাই একটি পিকআপ পূর্ব সরফভাটা হয়ে অন্যত্র পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয়। তবে অভিযানের সময় কাঠ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ার কথা জানা গেছে।

আটক গাড়ি ও কাঠ জব্দ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দকৃত কাঠের বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে।

বন বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “অবৈধ কাঠ পাচার রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জব্দকৃত কাঠ ও গাড়ির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, সম্প্রতি রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় বারবার অবৈধ কাঠ পরিবহন ও পাচারের ঘটনা ঘটছে। এতে বনাঞ্চলের ক্ষতি রোধে স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...