বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

হাসপাতাল থেকে পুলিশকে ছুরি মেরে পালানো আকাশসহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পুলিশকে ছুরি মেরে পালিয়ে যাওয়া ছিনতাইকারী ইমাম হোসেন আকাশসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাত সাড়ে বারোটা থেকে বুধবার দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, পতেঙ্গার কাঠগড়, সীতাকুন্ডের ছোট কুমিরা এবং ইপিজেডের আকমল আলী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ৭ জন হলেন – আনোয়ারা বরুমছড়া এলাকার মোঃ ইমাম হোসেন প্রঃ আকাশ (২৫), একই এলাকার মোঃ হোসেন (১৯), ভোলার রাব্বি প্রঃ ছোট আকাশ (১৯),কুমিল্লার সোনিয়া আক্তার (২৪), সল্টগোলা ক্রসিং এলাকার আছমা (২৮), কাঠগড় এলাকার মোঃ মুন্না (২২) এবং মধ্যম পতেঙ্গা এলাকার সুমাইয়া আক্তার (২৪)। তারা সকলেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পাহারার ফাঁক গলে পালিয়ে যায় ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ। ওই রাতে ইমামকে ছিনিয়ে নিতে হাসপাতালের ভেতরে তিনজন—এক পুরুষ ও দুই নারী অতর্কিত অবস্থায় পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় এক পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত হন।

এর আগে গত সোমবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে বন্দর অফিসার্স কলোনি গেট এলাকায় এক চীনা নাগরিকের ওপর ছিনতাইয়ের চেষ্টা চালায় তিনজন দুর্বৃত্ত। তারা ওই বিদেশির কাছ থেকে একটি আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পথচারীরা একজন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। আহত ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ ও আহত বিদেশি নাগরিককে পরে পুলিশ চমেক হাসপাতালে ভর্তি করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘মেডিকেল থেকে পালানো ছিনতাইকারী ইমাম হোসেন আকাশসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...