বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সীতাকুণ্ডের আরেফিন শিপইয়ার্ডে ১৫ লাখ টাকার স্ক্র্যাপ চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুল সাগর উপকূলীয় এলাকায় অবস্থিত আরেফিন শিপইয়ার্ড থেকে প্রায় ১৫ লাখ টাকার স্ক্র্যাপ সামগ্রী চুরির অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১টার সময় এই চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে সীতাকুণ্ড থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, ১৫ থেকে ২০ জনের চোরের দল দুটি স্পিরিটবোটে করে সাগর পথে এসে নিরাপত্তা কর্মীদের ওপর হামলা করে। ইয়ার্ডের পক্ষ থেকে থানায় কল করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, চোরের দল পালানোর চেষ্টা না করায় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তারপর চোরেরা পালিয়ে যায় এবং প্রায় ১৫ লাখ টাকার তামাসহ অন্যান্য স্ক্র্যাপ সামগ্রী নিয়ে চলে যায়।

ইয়ার্ড ম্যানেজার জিয়াউর রহমান বলেন,“রাত সাড়ে বারোটার সময় দুটি স্পিরিটবোটে ১৫ থেকে ২০ জনের সংঘবদ্ধ চোরের দল ইয়ার্ডে এসে প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।”

সিকিউরিটি ইনচার্জ মহসিন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মুজিবুর রহমান বলেন,“আমরা অভিযোগ পেয়েছি এবং অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...