চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মৃত্যুর মধ্যদিয়ে সমাপ্তি হয়েছে শামসুল ইসলাম (৭৭) নামের এক মাদ্রাসা শিক্ষকের শিক্ষকতা জীবন।
মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে চট্টগ্রামস্থ বহদ্দারহাটের ভাড়া বাসায় তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়ে সন্তান ও অসংখ্য ছাত্র-ছাত্রী রেখে যান।
তার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তেমুহনী গ্রামের বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন আনোয়ারার হাইলধরে পরিবার নিয়ে বসবাস করেছেন।
জানা যায়, ১৯৮৫ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি আনোয়ারাস্থ “আল জামেয়াতুল আরবিয়া বালক-বালিকা হাইলধর মাদ্রাসা”য় বাংলা ও গণিত বিভাগের শিক্ষক ও হিসাব বিভাগের কর্মকর্তা হিসেবে শিক্ষকতা জীবন চালিয়ে যান। তার স্ত্রী রায়হানা সোলতানা ও মাদ্রাসাটিতে দীর্ঘদিন শিক্ষকতা করেন।
এবিষয়ে মাদ্রাসাটির শিক্ষা বিভাগীয় প্রধান মাওলানা আব্দুল হান্নান বলেন, তিনি একজন আল্লাহর ওলী ছিলেন, তার জীবদ্দশায় তিনি সাধাসিধা জীবনযাপন করে গেছেন। প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে পুরো মাদ্রাসা এবং এলাকাবাসী শোকসন্তপ্ত। মঙ্গলবার আসরের নামাজের পর জানাযার নামাজ শেষে মাদ্রাসস্থ কবরস্থানে তাকে দাফন করা হয় বলেও জানান তিনি।
আর এইচ/
