বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পটিয়ায় ডিবির অভিযান :  বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার পটিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অভিযানে বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা গোয়েন্দা শাখা, চট্টগ্রামের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া পৌরসভার ডাকবাংলা টু হাইদগাঁও বিওসি রোডের হোটেল নুরজাহান অ্যান্ড বিরিয়ানী হাউসের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পটিয়া থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

অভিযান চলাকালে মোটরসাইকেলে আরোহী দুই সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল (Made in USA), একটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাইদুল ইসলাম ফয়সাল (২৫) ও মো. সালাউদ্দিন (৩৬)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় এবং অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্রটি বহন করছিল।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার এর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

আরও পড়ুন

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...