বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি

অনলাইন ডেস্ক

তাকাইচির জয় জাপানি নারীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হলেও, দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের অনুসারী এবং আয়রন লেডি হিসেবে খ্যাত ব্রিটিশ রাজনীতিবিদ মার্গারেট থ্যাচারের অনুরাগীর নেতৃত্বে রক্ষণশীল রাজনীতি আরও জেঁকে বসার সম্ভাবনাটিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গত কয়েক দশক ধরে মুদ্রাস্ফীতিহীন অর্থনীতির পর এখন জাপান উল্টো মূল্যবৃদ্ধির চাপের মুখে পড়েছে। এতে জনগণের মধ্যে জমতে থাকা অসন্তোষ বিরোধী ও কট্টর ডানপন্থি দলগুলোর প্রতি সমর্থন বাড়িয়েছে।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রায় অবিচ্ছিন্নভাবে ক্ষমতায় আছে এলডিপি।

শিনজো অ্যাবের মতো তাকাইচিও দুর্বল অর্থনীতিকে চাঙা করতে সরকারি ব্যয় বাড়ানোর পক্ষে। এই নীতির প্রভাব ইতোমধ্যেই বাজারে পড়েছে—‘তাকাইচি ট্রেড’ নামে পরিচিত প্রবণতায় টোকিওর নিক্কেই ইনডেক্স (শেয়ারবাজার সূচক) নতুন উচ্চতায় পৌঁছেছে। তবে বিনিয়োগকারীরা সরকারের ঋণ-নির্ভর ব্যয়ের ক্ষমতা নিয়ে উদ্বিগ্ন, কারণ দেশটির মোট ঋণের পরিমাণ বার্ষিক জিডিপির চেয়েও অনেক বেশি।

আইচি গাকুইন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তাদাশি মোরি বলেন, তাকাইচির কাছে ক্ষমতা থাকলেও কার্যকরভাবে সরকার পরিচালনার জন্য বিরোধী দলের আরও সমর্থনের প্রয়োজন হবে।

তিনি বলেন, এলডিপি ও ইশিন কোনও কক্ষেই সংখ্যাগরিষ্ঠ নয়। স্থিতিশীল সরকার এবং গুরুত্বপূর্ণ পার্লামেন্টারি কমিটির নিয়ন্ত্রণ পেতে হলে তাদের অর্ধেকেরও বেশি আসন নিশ্চিত করতে হবে।

মোরির মতে, তাকাইচি যদি ‘অ্যাবেনোমিকস’-এর নীতি পুনরুজ্জীবিত করতে চান, তাহলে তা নতুন অর্থনৈতিক বাস্তবতায় চ্যালেঞ্জের মুখে পড়বে।

তিনি বলেন, অ্যাবেনোমিকস তৈরি হয়েছিল মুদ্রাস্ফীতিহীন অবস্থায়। কিন্তু এখন যখন দাম বাড়ছে, অতিরিক্ত প্রণোদনা কেবল ইয়েনকে (জাপানের মুদ্রা) আরও দুর্বল করবে। ভোগ-কর হ্রাস করলে সাময়িকভাবে চাহিদা বাড়তে পারে, কিন্তু তা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

আরও পড়ুন

দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে সংলাপের ওপর জোর দিলেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই প্রতিবেশী দেশের মধ্যকার যেকোনো সমস্যা সমাধানে সংলাপ এবং গঠনমূলক আলোচনার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।তিনি বলেন, ‘আমার পূর্ণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে।তিনি বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ-শাসন বাংলাদেশকে একটি...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...