বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ভূমিহীনদের ঋণের টাকা আত্মসাৎ: ফটিকছড়িতে এনজিও কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়িতে ভূমিহীনদের নামে সরকারি বরাদ্দ হওয়া ঋণের টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা দুটি মামলায় এক এনজিও কর্মকর্তাকে মোট ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত এনজিও কর্মকর্তা হলেন সৈয়দ হাসানুজ্জামান লোটন। তিনি ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোডের ‘রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর ল্যান্ডলেস (র‍্যাডন)’ নামের একটি এনজিওর মহাসচিব।তিনি টাঙ্গাইল জেলার সদর থানার আকুরটাকুর পাড়ার শিমুলতলী রোড এলাকার মৃত সৈয়দ এম এন হুদার ছেলে।

জানা যায়, এনজিও র‍্যাডনের মহাসচিব সৈয়দ হাছানুজ্জামান লোটনের বিরুদ্ধে ২০০৩ সালের ১৮ মে তৎকালীন দুদকের সহকারী পরিদর্শক চৌধুরী এম এন আলম বাদী হয়ে ফটিকছড়ি থানায় দুটি মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত সৈয়দ হাছানুজ্জামান লোটন পূর্বে থেকেই ভূমি মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলার ১০টি আদর্শ গ্রামের ভূমিহীনদের মধ্যে ঋণ বিতরণের দায়িত্বে ছিলেন। এ প্রকল্পের জন্য র‍্যাডনকে ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ২ লাখ ২৩ হাজার ১৭০ টাকা আত্মসাৎ করেন তিনি। তদন্ত শেষে দুদক আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য শেষে মামলা দুটির রায় দিয়েছেন আদালত।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট মো. রেজাউল করিম রনি জানান, ৭৯ হাজার ১৭০ টাকা আত্মসাতের একটি মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে আসামি হাসানুজ্জামান লোটনকে দোষী সাব্যস্ত করে ৪০৯ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, আত্মসাৎ করা ৭৯ হাজার ১৭০ টাকা জরিমানা করা হয়েছে।

দুদকের আরেক আইনজীবী অ্যাডভোকেট মুহম্মদ কবির হোসাইন জানান, ১ লাখ ৪৪ হাজার টাকা আত্মসাতের মামলায় সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি হাসানুজ্জামান লোটনকে দোষী সাব্যস্ত করে ৫ বছর সশ্রম কারাদণ্ড, আত্মসাৎ করা সমপরিমাণ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

প্রসঙ্গত, একই আদালত ২০২৩ সালে ২১ সেপ্টেম্বর ফটিকছড়ি উপজেলার ভূমিহীনদের নামে সরকারি বরাদ্দ হওয়া ঋণের টাকা আত্মসাতের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় হাসানুজ্জামান লোটনকে ৪ বছর কারাদণ্ড দিয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

আরও পড়ুন

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...