বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সালাউদ্দীন আলীকে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির সম্মানসূচক ডক্টরেট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হসপিটালিটি ও হেলথ কেয়ার শিল্পে উদ্ভাবনী ধারণা, আধুনিক ব্যবস্থাপনা, প্রযুক্তিনির্ভর সেবা এবং মানবিক মূল্যবোধ যুক্ত করার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশি উদ্যোক্তা সালাউদ্দীন আলীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি।

শুক্রবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর BMICH আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা তার হাতে ডিগ্রির সনদ তুলে দেন।

অনুষ্ঠানে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশের নীতিনির্ধারক, অতিথি ও গবেষকরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন—প্রাক্তন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা, কিংবদন্তি ক্রিকেটার চামিন্দা ভাস, ভারতীয় অভিনেতা আলী, ড. এমার জিত সিং, মি. জাকির হোসেন, আজোরা শর্মা এবং পাকিস্তান হাইকমিশন বাংলাদেশ কালচারাল উইং-এর সদস্য মাসুম বিল্লাল ফারদিন প্রমুখ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেন, “হসপিটালিটি ও হেলথ কেয়ারের মতো মানবসেবাভিত্তিক শিল্পে আন্তর্জাতিক মান প্রতিষ্ঠা করে এবং কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখে উদাহরণ তৈরি করেছেন সালাউদ্দীন আলী। ভবিষ্যৎ উদ্যোক্তাদের জন্য তিনি অনুপ্রেরণার প্রতীক।”

সম্মাননা গ্রহণ করে সালাউদ্দীন আলী বলেন,“এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমি বিশ্বাস করি, ব্যবসা শুধু মুনাফার জন্য নয়—মানুষের সেবা, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠাই হলো এর প্রকৃত লক্ষ্য। দেশের বাইরে এমন সম্মান পাওয়া আমার জীবনের বড় অর্জন।”

অংশগ্রহণকারীরা বলেন, সালাউদ্দীন আলীর কাজ দেখিয়েছে—ব্যবসা ও মানবিকতা সমান্তরালে এগোলে অর্থনীতি, কর্মসংস্থান ও স্বাস্থ্যব্যবস্থায় টেকসই পরিবর্তন সম্ভব।

এই আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের হসপিটালিটি ও স্বাস্থ্যসেবা খাত বৈশ্বিক অঙ্গনে নতুনভাবে পরিচিতি পেল। বিশেষজ্ঞদের মতে, এ অর্জন ভবিষ্যতে বিনিয়োগ, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া চট্টগ্রামের আটটি মিশনারী স্কুলের মধ্যে একমাত্র শতভাগ পাশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...