বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় নিখোঁজের তিন দিন পর মৎস্য খামার থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজের তিন দিন পর এক মৎস্য খামার থেকে মনির আহমদ (৭৮) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জমাদার পাড়ার পশ্চিমে মেডিখোলা এলাকার একটি মৎস্য খামারে পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মৃত মনির আহমদ ওই এলাকার মৃত অলি মিয়া মেম্বারের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন। এক ছেলে (প্রবাসী) ও চার কন্যা সন্তানের জনক ছিলেন তিনি। গত বুধবার (১৫ অক্টোবর) বিকেলে তিনি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন।

ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী।

মৃতের নাতি জামাই বেলাল উদ্দিন জানান,“বুধবার বিকেলে দাদা ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খুঁজেও তাঁকে পাইনি। শনিবার সন্ধ্যার দিকে মেডিখোলা এলাকায় এক ব্যক্তির লাশ পানিতে ভাসতে দেখে আমরা গিয়ে সনাক্ত করি এবং পুলিশে খবর দিই। পরে পুলিশের উপস্থিতিতে লাশ পানি থেকে তোলা হয়।”

তিনি আরও জানান, মনির আহমদের কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল না। পরিবার ও স্বজনদের কোনো সন্দেহ না থাকায় এবং লাশের দুর্গন্ধ ছড়াতে থাকায় ময়নাতদন্ত ছাড়াই রাতেই দাফন করা হয়।

 

সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ মো. মহিউদ্দীন বলেন,“ধারণা করা হচ্ছে, হাঁটার সময় অসাবধানতাবশত তিনি পাড় থেকে পানিতে পড়ে যান। লাশ পচে গন্ধ বের হতে থাকায় থানায় জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।”

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন বলেন,“পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। মৃতের মেয়ে আনোয়ারা বেগম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...