চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের মনোনয়নপ্রত্যাশী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশেদুল আলম বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।”
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের কাফকো সেন্টার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচন হলে এবং বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হলে নেতাকর্মীদের আর ঘরে বসে থাকা চলবে না।
খোরশেদুল আলম বলেন,“প্রতিটি ঘরে ঘরে গিয়ে নির্বাচনের প্রচারণা চালাতে হবে। প্রতিটি ভোটারের কাছে গিয়ে বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ৩১ দফার ভিত্তিতে সন্ত্রাস, হানাহানি ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা হবে। আনোয়ারা-কর্ণফুলীর প্রতিটি পাড়া-মহল্লায় আমাদের নেতা তারেক রহমানের বার্তা নিয়ে ঘরে ঘরে যাবো।”
শাহ আমানত সেতুর টোল প্রসঙ্গে তিনি বলেন,“শাহ আমানত সেতুর অবিলম্বে টোল প্রত্যাহার করে উভয় পাড়ের মানুষের জন্য সম্পূর্ণ টোলমুক্ত ঘোষণা করতে হবে। পাশাপাশি কর্ণফুলী টানেলের টোল কমানোরও দাবি জানাচ্ছি।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা ডা. বাবর, শাহাদত হোসেন, আব্দুল সালেম, ইছুফ, হারুন, উপজেলা যুবদল নেতা ইঞ্জিনিয়ার মামুন, সোলেমান, আবদুর রাজ্জাক, উপজেলা কৃষক দলের সদস্য রাশেদ, এমরান, ফোরকান, সুমন, মো. জামালসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আর এইচ/
