বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেফতার

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশের অভিযানে হত্যা, চুরি, মাদক ও জুয়া মামলার ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাত থেকে শনিবার (১৮ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন হত্যা মামলার আসামি কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার শিদলাই ইউনিয়নের লাডুচো গ্রামের সরফাত আলীর ছেলে আলমগীর হোসেরন (৩৩) স্ত্রী হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। চুরি মামলায় খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামরে শামসুল আলমরে ছেলে একরামুল হক (২৮) কে গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে থানা ১০টি মামলা রয়েছে।

চোলাই মদ ও ইয়াবা সেবনের অপরাধে মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে কামরুল হাসান বাপ্পি (৩৬) একই গ্রামের  এনামুল হকের ছেলে নুর উদ্দিন সেলিম (৪০), মধ্যম মিঠানালা গ্রামরে খোরশেদ আলমের ছেলে মঞ্জুরুল হক রানা (৩৪), মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা গ্রামের মনিন্দ্র কুমার দাসের ছেলে  স্বপন কুমার দাস (৫০) মিঠানালা ইউনিয়নের মৃত রুহুল আমিনের ছেলে দেলোয়ার হোসেন (৫৮) সহ ৫ জনকে গ্রেফতারকরা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ২ লিটার চোলাইমদ, ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মদক দ্রব্য সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের ছৈয়দুল হকের ছেলে শাহাদাত হোসেন মামুন (৪৮), একই গ্রামের আবুল বাশারের ছেলে নুরুল ইসলাম মনাই (৫৫) ও মৃত অহিদুল রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম (৫০) মঘাদিয়া ইউনিয়নের শেখটোলা গ্রামের মৃত শেখ আহম্মদের ছেলে আবুল কালাম (৪৮) একই গ্রামের মৃত আবু বক্করের ছেলে আবু তাহের (৬০) একই ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত শফিউল্লাহ ছেলে বাচ্চু মিয়াসহ (৫৬) ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

আজ (শনিবার) সকাল ১১ টায় গণমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল রহমান তিনি বলেন,‘ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি, পেশাদার চোর, মাদক মামলার আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক, জুয়া ও চুরি-ডাকাতি প্রতিরোধে মিরসরাই থানার পুলিশ সবসময় তৎপর। সমাজে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের সবইকে সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...