শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় কঠিন চীবর দান অনুষ্ঠানে লায়ন আসলাম চৌধুরী

“ধর্মীয় অনুশাসন মেনে চললে কেউ বিপথে যায় না”

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক লায়ন আসলাম চৌধুরী বলেছেন, “ধর্মীয় অনুশাসন মেনে চললে মানুষ কখনো বিপদগামী হয় না। প্রতিটি ধর্মই তার অনুসারীদের ভালো কাজে উৎসাহিত করে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দেয়।”

১৭ অক্টোবর (শুক্রবার) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা শান্তি বিহার ও সমাজ কল্যাণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত কঠিন চীবর দান ও সদ্ধর্ম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লায়ন আসলাম চৌধুরী বলেন, “এ দেশে ধর্মীয় সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বলে কোনো বিভাজন থাকার কথা নয়। আমরা দিনশেষে একই পরিবারের সদস্য। দীর্ঘ ১৭ বছর আমরা আওয়ামী দুঃশাসনের কারণে রাজনীতি ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে বাধাগ্রস্ত ছিলাম। জুলাই অভ্যুত্থানের পর আমরা স্বাধীনতা পুনরুদ্ধারের চেষ্টায় আছি।”

তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের শ্রেণীবৈষম্যহীন বাংলাদেশ গড়তে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধশালী দেশ বিনির্মাণই আমাদের লক্ষ্য। এতে জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ প্রয়োজন।”

অনুষ্ঠানে উপস্থিতি ও পরিচালনা শিক্ষক রাজীব কান্তি বড়ুয়া ও অ্যাডভোকেট পলাশ বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপসংঘরাজ সদ্ধর্মনিশি ধর্মদর্শী মহাথেরো।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মুজিবুর রহমান।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কঠিন চীবর দান বর্ষাবাস শেষে ভিক্ষুদের বিশেষ পরিধেয় বস্ত্র অর্পণের প্রাচীন ঐতিহ্য। এই অনুষ্ঠানে নৈতিকতা, শান্তি ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান ও পিণ্ডু দানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালিত হয়। নারী–পুরুষ, ভিক্ষু, উপাসক–উপাসিকারা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন। ধর্মীয় সূত্র মতে, আড়াই হাজার বছর আগে মহামতি গৌতম বুদ্ধের জীবদ্দশায় তার প্রধান সেবিকা মহা পূণ্যবতী বিশাখা মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা প্রস্তুত করে, রং ও বয়ন শেষে চীবর তৈরি করে ভিক্ষু সম্প্রদায়কে দান করেন। সময়সীমা ও শ্রমঘন কাজের কারণে এই ধর্মীয় আয়োজনে ‘কঠিন চীবর’ নামকরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...