চট্টগ্রামের লোহাগাড়ায় বড়হাতিয়া মালপুকিরিয়া মিশকাতুল উলুম দাখিল মাদ্রাসার নব-নির্বাচিত কমিটির বিরুদ্ধে বিভিন্ন গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
শুক্রবার দুপুর ২টায় মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।এতে অভিভাবকসহ শতাধিক এলাকাবাসি উপস্হিত ছিলেন।
মানববন্ধন শেষে আনিসুর রহমানের সঞ্চালনায় প্রতিষ্টাতা সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মহিউদ্দিন,আবু সালেহ, হাফেজ জাফর, জিয়াবুল হক, মোহাম্মদ সেলিম, ইউসুফ আলী, আব্দুল গফুর প্রকাশ কালু,সাইফুল ইসলাম, আব্দুর রহিম,আব্দুল কাদের ও শওকত আলী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন,একটি সিন্ডিকেট অভিভাবকদের জিম্মি করে এ মাদ্রাসাকে ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করেছিল।মাদ্রাসার সাবেক সুপার মাওলানা নুরুল হক ও মাদ্রাসা আহবায়ক কমিটির সাবেক সভাপতি মাওলানা আব্দুর রহিমের নেতৃত্বে এ মাদ্রাসকে লুটেপুটে খেয়েছে।আর তাদের দূর্নীতির মূখোশ উম্মোচিত হবার ভয়েই তারা এ নবনির্বাচিত কমিটির বিরুদ্ধে নানামাধ্যমে অপপ্রচার সহ ষড়যন্ত্র শুরু করেছে।আমরা অভিভাবকসহ এলাকাবাসি এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছি।যারা মাদ্রাসার টাকা আত্মস্বাত করে আখের গুছিয়েছেন তাদের মূখোশ এলাকাবাসিকে নিয়ে শীঘ্রই উম্মোচন করা হবে বলে ও হুশিয়ারী দেন তারা।
আর এইচ/
