চট্টগ্রামের বোয়ালখালীতে খরণদ্বীপ ইউনিয়নে আল মানাহিল ফাউন্ডেশন বাংলাদেশের অর্থায়নে নবনির্মিত মুন্সিপাড়া গুড়া মিঞা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে উদ্বোধন শেষে মসজিদটিতে জুমার নামাজ আদায় করেন অতিথি বৃ্ন্দসহ শত শত মুসল্লী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রহমত উল্লাহ, এবং প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী আলোচক আলহাজ্ব আজিজুল হক আল মাদানী।মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনুসের পরিচালনায় এসময় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান, ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ফরিদ উদ্দিন, পটিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস জাহেদুল ইসলাম, এবং আইটি ইঞ্জিনিয়ার রিয়াজুদ্দিন আহমদ শাহেদ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইঞ্জিনিয়ার খলিলুর রহমান ও ইফতেখার আহমদ জাবেদ।
জুমার নামাজে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা আজিজুল ইসলাম। এসময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
আর এইচ/
